
অপু চন্দ অ্যাডভোকেট
আমি চট্টগ্রাম জজ কোর্টে কর্মরত একজন অ্যাডভোকেট। দেওয়ানি, ফৌজদারি, সম্পত্তি ও পারিবারিক আইনের বিষয়গুলোতে বিশেষভাবে কাজ করে থাকি। আইনি সমস্যা অনেক সময় দুশ্চিন্তার ও জটিল মনে হয়। তাই ক্লায়েন্টের কথা গুরুত্ব দিয়ে শুনে, আইনগত অবস্থান সহজ ভাষায় বুঝিয়ে এবং বাস্তবসম্মত সমাধান জানিয়ে পুরো প্রক্রিয়াটি স্পষ্ট করার চেষ্টা করি।
এই পথচলায় বিভিন্ন ব্যক্তি, পরিবার, সম্পত্তির মালিক ও ব্যবসায়ীদের নানা আইনগত বিষয়ে সহায়তা করার সুযোগ পেয়েছি, আর তার মধ্য দিয়ে গড়ে উঠেছে পারস্পরিক আস্থার সম্পর্ক।
আমার জন্ম চট্টগ্রামে। পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষে ২০২০ সালে চট্টগ্রাম জজ কোর্টে শিক্ষানবিস আইনজীবী হিসেবে আমি আইন পেশায় কাজ শুরু করি। পরবর্তীতে ২০২৩ সালে বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদপ্রাপ্ত অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হই।